৩০ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৯
সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট বৃহস্পতিবার থেকে
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে করোনা ভাইরাস মহামারিতে ছয় মাস বন্ধ ছিলো।
প্রাথমিক ভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থাটি।
বিমান জানায়, বৃহস্পতিবার থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের মোবাইল অ্যাপ, ওয়েব সাইট www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।
