২৯ নভেম্বর, ২০১৯ ০১:২৪

পরশ ও নিখিলকে মিশিগান স্টেট যুবলীগের অভিনন্দন

প্রবাসের কথা ডেস্ক।। 

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় হেমট্রামিক সিটির কাবাব হাউসে মিশিগান স্টেট যুবলীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।  যেখানে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন। আর সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনায়েদ। 
 
সভায় উপস্থিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহসভাপতি সালেক আহমদ, যুগ্ন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, প্রচার সম্পাদক তাহমিদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজ রহমান, সদস্য সুফিয়ান আহমদ, যুবলীগ নেতা মো. মোমিন হোসেন, নাহিদ আহমদ, সুমন আহমদ ও শাহ ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. মোমিন হোসেন, নাহিদ আহমদ, সুমন আহমদ ও শাহ ইসলাম।

সভার এক পর্যায়ে মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরো খবর