আমাদের কাগজ ডেস্ক: আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। অঘটনের জন্ম দিয়ে আসরের শিরোপাধারী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে 'এ' গ্রুপের ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে অজিরা। জবাবে ১২ বল হাতে রেখে ৩ উইকেটে ১৩২ রান করে শেষ হাসি হাসে লাল-সবুজের প্রতিনিধিরা।