১৩ জানুয়ারি, ২০২৩ ০৯:৫৫

সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়লেন এক ভক্ত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটে পাগলা ভক্তের অভাব নেই বললেই চলে। এই সব ভক্তরা আবার অনেক সময় অনেক কান্ড ঘটিয়ে বসে। এবার এমনি এক ভক্তের স্বাদ পেলেন অলরাউন্ডার সাকিবাল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে অংশগ্রহণকারী দলগুলো এইসময়ে অবস্থান করছে চট্টগ্রামের মাটিতে। ফরচুন বরিশালের অভিজ্ঞ অধিনায়ক সাকিব আল হাসানও অবস্থান করছেন সেখানে। 

তবে মাঠের বাইরে এমন ভক্তের দেখা মিলবে যা আসলে ভেবে উঠতে পারেনি সাকিব ভক্ত সমার্থকরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে দেখা যায় সাকিবকে। আর সেখানে এমন কান্ডের সূচনা হয়। উপস্থিত মঞ্চে কথা বলার সময় চট্টগ্রামের লাল খান বাজারে এক ভক্ত ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাকিবের বুকে। যদিও সাকিব প্রথমে কিছুটা বিব্রতবোধ করেছিলেন। এরপর উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ওই সময়ের এই অধিনায়কের মুখে চওড়া হাসি দেখা যায় গিয়েছিল। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন সাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল ঢাকায় (বিসিবি) ক্রিকেট বোর্ডের মিটিং সম্পর্কে। জবাবে তিনি বলেন,  জানি না। এমন বৈঠক হওয়া ভালো কি না জানতে চাইলে সাকিব বলেন, ভালো কথা। এরপর এটা তার প্রতিক্রিয়ার কারণেই কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কী করে বলি।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর