১৪ জানুয়ারি, ২০২৩ ০৬:১৪
বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিলেও জিতবে এমন কোন নিশ্চয়তা পাচ্ছে না : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোন নিশ্চয়তা পাচ্ছে না। তাই তারা চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান ইলাভেন হয়েছে, আরেকটা ওয়ান ইলাভেন জন্য পায়তারা করছে।
আজ শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইদানিং আমরা লক্ষ করছি হঠাৎ করে বাস পোড়ানো হচ্ছে, যেটা ফরিদপুরে ঘটেছে। সেখানে পুলিশের উপর আক্রমন করেছে, সেখানের সবাই এক বাক্যে বলেছে যে, পুলিশ আক্রমনকারী নয়, তারা আক্রান্ত।
