১৫ জানুয়ারি, ২০২৩ ০৯:৫২
ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তিন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।
এই তিন কর্মকর্তাই নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার। গত কয়েক মাসে একাধিক বদলির আদেশ দিয়েছে ডিএমপি।
বদলি করা কর্মকর্তারা হচ্ছেন- ডিএমপির স্পেশাল অ্যাকশন বিভাগের ইন্সপেক্টর (নিরস্ত্র) ইলিয়াস হোসেনকে ডিএমপির লাইনওআর সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিবি তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মুহিদুল ইসলামকে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে এবং যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) জাকির হোসাইনকে ডিবি তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম
