ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,ভোলা প্রতিনিধিঃ ভোলা ইলিশায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে মারা যান তার।
নিহতরা হলেন- মো. সোহেল (২৫) ও মো. শাওন (২০)। তারা দুই ভাই। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলামবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। পরে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন।
তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।
আমাদের কাগজ/এমটি