১৫ জানুয়ারি, ২০২৩ ১১:৩১

সামরিক শক্তিধর দেশের তালিকায় ৪০তম বাংলাদেশ, এগিয়ে কারা?

আমাদের কাগজ ডেস্ক: বিশ্বে সামরিক শক্তিতে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০তম। চলতি বছর (২০২৩) সামরিক শক্তির র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)

গ্লোবাল ফায়ার পাওয়ার মার্কিন গোয়েন্দা দপ্তর সিআইএয়ে প্রতিবেদনের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে। একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিচারবিশ্লেষণ করে তালিকা তৈরি করা হয়েছে।
জিএফপি ইনডেক্স অনুযায়ী, সামরিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৮৭১। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, পাকিস্তান মিয়ানমার। পিছিয়ে শ্রীলঙ্কা, নেপাল ভুটান।

সামরিক শক্তিমত্তা সূচকের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্কোর শূন্য দশমিক ০৭১২। তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছেযথাক্রমে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, ফ্রান্স ইতালি। তালিকায় তলানিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। শক্তিমত্তার সূচকে দেশটির স্কোর দশমিক ২০১৭।

 

 

আমাদের কাগজ/টিআর 

আরো খবর