ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ তারকাদের হতে হবে পারফেক্ট! সামান্য পান থেকে চুন খসলেই আজকাল সমালোচনার মুখে পড়তে হয় তাদের। এ নিয়ে নানা ক্ষোপও ঝাড়ছেন অনেকে। যেমন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ‘হকি ওয়ার্ল্ড কাপ’ উপলক্ষে ভারতীয় পুরুষ হকি টিমকে শুভেচ্ছা জানাতে গিয়েই পড়লেন বিপাকে। ভুল ইংরেজি বলে হাসির খোরাক হলেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস
গতকাল শুক্রবার শুরু হয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। এবারও আয়োজক থাকছে ভারত। এ উপলক্ষ্যে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। ভিডিওতে একদম স্পোর্টি লুকে দেখা এ অভিনেত্রীকে।
ভিডিওতে দেখা যায়, সাদা-কালো পোশাকে সেজে ইংরেজি ভাষায় শুভেচ্ছা জানান তিনি। এ ভিডিও বার্তার শুরুতে বাধে গণ্ডগোল। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপস’ বলে ফেলেন শুভশ্রী।
আর এতেই বাঁধে বিপত্তি, ছোট্ট এ ভুলের জন্য নায়িকাকে ইংরেজির পাঠ দিলেন নেটিজেনরা।
কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘‘ওয়ার্ল্ডস কাপস!’ যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, তবে জোর বলতে যাবেন না।’ তার এ মন্তব্যে দেখে হাসির ইমোজি দিয়ে অন্তরা রায় লিখেছেন, ‘ঠিক।’
এ স্ময় আবার কেউ কেউ শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেছেন। নায়িকা লিপ সার্জারি করেছেন, এমন অভিযোগ তুলেছেন কেউ কেউ।
যদিও ট্রলারদের পাত্তা দেননি এই অভিনেত্রী। যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তারা কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেননি। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ।’
ভুল ইংরেজি বলার জন্য এবারই প্রথম ট্রলের মুখে পড়েননি শুভশ্রী। করোনা সংকটের আগে দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা যায়— ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সঙ্গে সঙ্গে তার ভুল ধরতে ভুল করেননি নেটিজেনরা। তাদের ভাষ্য— ‘আই উইল গোয়িং টু’ হয় না; এটি হবে ‘আই অ্যাম গোয়িং টু’।
তবে এটাই প্রথম কিংবা শেষ নয়। এর আগেও নিজের ইংরেজির কারণে ট্রোলড হয়েছিলেন তিনি। মাঝেমধ্যেই ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়েও হাসির খোরাক হতে হয় তাকে।
উল্লেখ্য, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে ‘ডক্টর বক্সী’ শুভশ্রীর ঝুলিতে রয়েছে একাধিক কাজ। স্বামী রাজ চক্রবর্তীর ‘প্রলয় আসছে’তে সহ-প্রযোজকের ভূমিকায় থাকছেন ‘পরিণীতা’ খ্যাত অভিনেত্রী।
আমাদের কাগজ/ এম টি