ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, বিনোদন ডেস্কঃ রাশমিকা মান্দানার মানেই যেন চর্চার শেষ নেই। সম্প্রতি রটেছে নানা অভিযোগও এই অভিনেত্রীর বিরুদ্ধে। কেউ বলে তার নাকউঁচু, কেউ বলে বেপরোয়া। এসবের ভিড়ে গুঞ্জন যেন থামছে ই-না। এবার নতুন করে কানাঘুষা শোনা যাচ্ছে এই অভিনেত্রীকে নিয়ে। বাদ পড়তে চলেছেন নাকি ‘পুষ্পা ২’ থেকে।
তবে এ নিয়ে এতদিন মুখ খুলছিলেন না অভিনেত্রী। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।
রাশমিকা বলেন, অনেক দিন ধরেই দেখছিলাম যে, সবাই ভেবেই নিয়েছেন ‘পুষ্পা টু’তে আমি নেই। এটা ভিত্তিহীন এবং গুজব। কারণ, ইতোমধ্যে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি আমি। খুব শিগগিরই কাজ শুরু করব আমরা।
অনেক বড় আয়োজনেই এই সিনেমার কাজ শেষ হবে বলে জানিয়েছেন ‘পুস্পা’ খ্যাত এই অভিনেত্রী। আর ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছেন তিনি। আর এ দিকে লোকেরা মিথ্যে কথা ছড়াচ্ছে যে ছবিতে আমি নেই!
‘পুষ্পা ২’-র শুটিং কবে শেষ হবে, কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে— খবর না পেলেই বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বিক্ষোভ দেখা গেছে। তার মধ্যে খবর রটেছিল, অল্লু অর্জুনের বিপরীতে রাশমিকা নন, অন্য কেউ থাকছেন। সেটি যে নিছকই গুজব, নিশ্চিত করলেন নায়িকা নিজেই। জানা গেছে,এই ছবিতেও পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। আর তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে ফের দেখা যাবে রাশমিকাকে। সেই সঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন ফাহাদ ফাসিল।
আমাদের কাগজ/এম টি