১২ জানুয়ারি, ২০২৩ ০৭:৩৮
চট্টগ্রামে জুতার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট সংলগ্ন জুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।তবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
আমাদেরকাগজ/এইচএম
