ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২০ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২ জানুয়ারি সকালে চট্টগ্রামগামী লেন দিয়ে গার্মেন্টস শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২০ শ্রমিক আহত হয়েছেন।
সংবাদ পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের কাগজ/এম টি