১১ জানুয়ারি, ২০২৩ ০৭:৪২

গুলশানে স্পা সেন্টারে অভিযান, পালাতে গিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানের সময় পালাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অজ্ঞাতনামা (২২) আরও এক নারী গুরুতর আহত হয়েছে।

বুধবার, ১১ জানুয়ারি দুপুর ২টার দিকে গুলশান-২ এর ৪৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক নারীর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি স্পা সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলছিল। পরে খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজনের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসক।

আমাদেরকাগজ/ এইচকে

আরো খবর