ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিগ্রায়াগপুর ইউনিয়ানের চকহরিদাসপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনের সঙ্গে বিয়ের দাবিতে প্রায় চার দিন ধরে তরুণীর অনশনের পর বিয়ের পিঁড়িতে বসলেন ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওন (২৫)। বিয়ের পরই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে শাহাবুলের এক আত্মীয়ের বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে শাহাবুলের বাড়িতে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করছিলেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। তার এই কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুলের বাড়িতে অনশন শুরু করেন মুকুন্দপুর ইউনিয়নের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। সেই দিন বাড়ি থেকে অন্যত্র চলে যান শাহাবুল। এনিয়ে সমালোচনার ঝড় শুরু হলে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও লোকমুখে শাহাবুলের বিষয়টি জেনেছি। শাহাবুল ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুলের বাড়িতে অনশন শুরু করেন মুকুন্দপুর ইউনিয়নের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। সেই দিন বাড়ি থেকে অন্যত্র চলে যান শাহাবুল। এনিয়ে সমালোচনার ঝড় শুরু হলে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।
আমাদের কাগজ/এম টি