ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,ময়মনসিংহ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে বন্ধুদের নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রী সুমন নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে আলাপচারিতা এক পর্যায় প্রেমের সম্পর্ক জড়ায় তারা। অতপ'র গত ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বই আনতে স্কুলে যায় ভুক্তভোগী। এ সময় সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে ফেরার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীকে সিএনজি চালিত অটোরিকশা করে ভালুকা ও পরে ময়মনসিংহে নিয়ে আসে সুমন।
ময়মনসিংহে কিছুক্ষণ ঘোরাফেরা করে গফরগাঁও নিয়ে আসে। পরে সেখানে রাত হয়ে গেলে আবারও সিএনজি চালিত অটোরিকশা করে ভালুকার রাজৈ ইউনিয়নে নিয়ে আসে।
এ সময় সেখানে খোলা মাঠে ভুক্তভোগী ছাত্রীকে প্রেমিকসহ চার বন্ধু মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভোর হয়ে গেলে ভুক্তভোগী ছাত্রীকে ফেলে রেখে চলে যায় সুমন ও তার বন্ধুরা।
পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হওয়ায় সুমনের সঠিক নাম ঠিকানা বা তার বন্ধুদের চিনে না। যে কারণে অজ্ঞাতনামা আসামি করে মামলা নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষা করানোর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলাচ্ছেন পুলিশ।
আমাদের কাগজ/এম টি