১০ জানুয়ারি, ২০২৩ ০৩:৩৯

রংপুরকে হারাতে হলে বরিশালকে করতে হবে ১৫৯ রান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেরের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে শোয়েব মালিকের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় রংপুর। প্রথম বলেই ওপেনার নাইম শেখকে আউট করেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। নাইমের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান। 

৭ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান মেহেদী। এরপর দলীয় ৪১ রানে ফের উইকেট হারায় রংপুর। ক্রিজে আসা সিকান্দার রাজাকে আউট করেন চতুরঙ্গ ডি সিলভা। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন রনি তালুকদার। 

দলীয় ৭৬ রানে ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফিরে যান রনি তালুকদার। এরপর একপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন শোয়েব মালিক। দলীয় ৯৯ থেকে ১১৭ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর।

শোয়েব মালিক ৩৬ বলে ৫৪ ও রবিউল হক ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদি হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

আমাদেরকাগজ/ এইচকে

আরো খবর