১০ জানুয়ারি, ২০২৩ ১২:৪২

বরিশালের বিপিএলের বাকি ম্যাচের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ফরচুন বরিশালের বাকি ম্যাচ গুলোর দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।  ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজই। তখনও বলা হয়েছিল অধিনায়ক নয়, তিনি এসেছেন ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে। পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতেও আসেন মিরাজ। অনেকটা চমকই ছিল ঘটনাটি।

পরে বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে দলটি। 

টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। সিলেটের বিপক্ষে মিরাজের নেতৃত্বে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। ওই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন তিনি।

আমাদেরকাগজ/ এইচকে

আরো খবর