ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ স্বপ্নের মেট্রোরেল ডানা ঝাপটে দৌড়চ্ছেন আপন গতিতে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর গত ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয়েছে ৮৮ লাখ টাকা।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ৯০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেছে। তাদের মধ্যে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে ৮৩ হাজার। আর এমআরটি পাস বিক্রি হয়েছে ৭ হাজার ২৫০টি। এসব টিকিট বিক্রি থেকে মোট ৮৮ লাখ টাকা আয় হয়েছে।
এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল।
আমাদের কাগজ/এম টি