ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,নরসিংদী প্রতিনিধিঃ বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিমউদ্দিন (৮২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এ সময় আলফেজ ফেসানি নামে ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হন।
ঘটনা সূত্রে জানা যায়, ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। মায়ের সঙ্গে এক ঘরে পোলাও খেতে বসলে পোলাও এর স্বাদ নিয়ে ছেলে আলফেজ ফেসানি দ্বিমত জানায়। এরপর প্রথমে তার মাকে লাঠি দিয়ে মারধর করে। পরে তার বাবা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে আলফেজ ফেসানিকে আটক করেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় বেলাব থানায় মৃতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
আমাদের কাগজ/এম টি