ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।রোববার ৮ জানুয়ারি রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গত দুদিন অর্থাৎ শনিবার (৭ জানুয়ারি) ও রোববার (৮ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান চালায় সিটিটিসি। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে পরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
সোমবার ৯ জানুয়ারি রাজধানীর মিন্টুরোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ৩ জনই হিজরতের নামে ঘর থেকে বের হন। পরে তারা গোপন যোগাযোগের একপর্যায় জঙ্গি তৎপরতায় জড়িয়ে পরেন।
আমাদের কাগজ/এম টি