ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ প্রচন্ড শীতের প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লির জনজীবনে সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারি সব স্কুল বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়া টাইমসের।
রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর স্কুলগুলোয় শেষ হওয়ার কথা ছিল শীতকালীন ছুটি। কিন্তু দিল্লির শিক্ষা অধিদফতরের এক সার্কুলারে এ ছুটি ঘোষণা করা হয়।
কিন্তু দিল্লির শিক্ষা অধিদফতরের এক সার্কুলারে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হলো। কিছুদিন ধরেই দিল্লিসহ আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে রোববার শীতের প্রকোপ ছিলো সবচেয়ে বেশি। তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গেলো ১০ বছরে এটা দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। প্রচণ্ড ঠাণ্ডার সাথে ঘন কুয়াশা আর দূষণে দিল্লির বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। বৈরি আবহাওয়ায় সংকটে পড়েছে দিল্লির যোগাযোগ ব্যবস্থাও। বাধাগ্রস্ত সড়ক, রেল ও বিমান চলাচল। রোববার সকাল ছয়টা পর্যন্ত দিল্লিতে কোনো ফ্লাইট ছাড়েনি। আর কুয়াশার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।
শীত বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ।
ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয়।
আমাদের কাগজ/এম টি