৯ জানুয়ারি, ২০২৩ ০১:২৫

এশিয়া কাপ হকিতে বাংলাদেশি যুবাদের টিকিট নিশ্চিত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ ওমানের মাসকাটে চলতি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ জিতে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, সেই সঙ্গে নিশ্চিত করেছে জুনিয়র এশিয়া কাপের টিকিটও। যার ফলশ্রুতি নতুন সূচনা বয়ে আনবেন বলে আশাবাদী প্রতিনিধিত্বকারী দল।  

জানা যায়, চলতি বছরের মে মাসে এশিয়া কাপ যুব হকি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৪-০ গোলে পরাজিত করেছে। আগামীকাল সোমবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

৮ দেশের এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল খেলবে এ বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। 'বি' গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যেকার শেষ ম্যাচ নির্ধারণ করবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।

জাতীয় ফিল্ড হকি দল ১৯৭২ সালে স্বাধীনতার পরপরই গঠিত হয়। 
 

আমাদের কাগজ/এম টি 

আরো খবর