৯ জানুয়ারি, ২০২৩ ০৮:৫৮

ঘন কুয়াশায় মধ্যরাত থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি বন্ধা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,শরীয়তপুর প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

তথ্য অনুযায়ী, কুয়াশার কারণে রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।

ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।

যানবাহন পারাপারের জন্য এই রুটে রয়েছে ছোট-বড় সাতটি ফেরি। 
 

আমাদের কাগজ/এম টি 

আরো খবর