৮ জানুয়ারি, ২০২৩ ০৭:৫৭

নুরের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

রোববার (৮ জানুয়ারি) দুপুরে সুধারাম মডেল থানায় উপস্থিত থেকে ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্রটি তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালীর সভাপতি সাফায়েত হোসেন।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি যাচাই করে মামলা হিসেবে নিতে বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এইচএম

আরো খবর