৮ জানুয়ারি, ২০২৩ ০৬:২৮

স্বামীকে ইঙ্গিত করে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র ক্যারিয়ারের ব্যস্ত সময়ে বিয়ে করলেন অভিনেত্রী মাহিয়া মাহি। সেই সংসার বেশিদিন টেকেনি। আবার বিয়ে করে নতুন সংসারে সুখের দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সমসাময়িক আরেক নায়িকা পরীমনির সংসারে ভাঙনের শব্দ শোনা যায়। এ সময় মাহি হতাশা প্রকাশ করে বলেন, ‘বিচ্ছেদের শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

মাহিয়া মাহি তার ফেসবুকে তার স্বামীকে ইঙ্গিত করে লিখেন, ‘খুব বেশি ভালোবাসা চাইনা, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো, খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও, টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল, বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’ 

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। এরপর থেকে সুখের জীবনযাপন করছেন এই নায়িকা। প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। বিয়ের এক বছর পর ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহি নিজেই এই সুখবর ঘোষণা করেন। এদিকে রাকিব সরকারকে বিয়ে করার আগে ২০১৬ সালে প্রেমের টানে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। পাঁচ বছরের সেই পরিবারটি ২০২১ সালের মে মাসে ভেঙে যায়।

আমাদেরকাগজ/এইচএম
 

আরো খবর