ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লিলির স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, লিলির পায়ে হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে।একটি অংশ আলাদা হয়ে গেছে।মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারী কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে।
স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেলোয়ার হোসেন।
প্রযুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ছাড়াও আহত হয়ে চিকিৎসা নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন নেতা।
তবে শুক্রবারের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
আমাদের কাগজ/এম টি