৮ জানুয়ারি, ২০২৩ ০৫:০৬

কারওয়ান বাজার ছিন্নমূল ব্যবসায়ীদের দখলে আরও একবার গুঁড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক স্থাপনা

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ, নিজস্ব প্রতিবেদনঃ রাজধানীর কারওয়ান বাজারের আবারও ছিন্নমূল ব্যবসায়ী উচ্ছেদের ঘটনা ঘটেছে। এসময় রোড এবং ফুটপাত দখল করে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রোজ রবিবার (৮ জানুয়ারী)বেলা সাড়ে তিনটার দিকে বিশেষ এ অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন। 

তবে দোকানিরা বলছেন, কাজ না করলে খাব কি! সংসারইবা চলবে কিভাবে। আমিনুল হোসেন নামের এক কাঠ ব্যাবসায়ী আমাদের কাগজকে জানান, 
 

আমারা ছোট ব্যাবসায়ী। আমাদের মত ছোট ব্যাবসায়ীদের সরকার থেকে কোন স্থায়ী সমাধান না দিলে বউ,ছেলে মেয়ে নিয়ে আমাদের পথে বসতে হইব'    

এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহম্মেদ বলেন, 'তারা আসলে ব্যাবসায়ী না,ছিন্নমূল ব্যবসায়ীর আওতাধীন। এদের মত ছিন্নমূল ব্যবসায়ীর কারনে মূল ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফুটপাত দখল করে যারা ব্যাবসা করছেন তাদের কোন ব্যাবসায়ী লাইসেন্স বা ডকুমেন্টারি এবং সরকারি ট্যাক্স ফাঁকি দিচ্ছে বলে দাবী করেন এ কর্মকর্তা।  

তিনি বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যত দিননা দখলমুক্ত ফুটপাত পুনঃর নির্বাসন না হয়। পথচারীদের সুবিধার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

প্রসঙ্গত, বিশেষ এই অভিযানের পর পর কিছু কিছু জায়গায় আবারও দোকান পরিচালনা করতে দেখা মিলেছে। 

আনোয়ার মিয়া নামের এক দোকানী দাবী করেন, বছরের শুরুতে এভাবে আমাদের দোকানপাট ভেঙে দেওয়ায় আমাদের আয় রোজগারে বড় ধরণের ধাক্কায় ফেলল সিটি করপোরেশন।    

নতুন বছরে এর আগে আরও একবার বুধবার (৪ জানুয়ারী) দখলকৃত ফুটপাতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর