৭ জানুয়ারি, ২০২৩ ০৬:০৩

খুলনাকে হারিয়ে ঢাকার বিপিএল যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক : খুলনাকে ১১৩ রানেই আটকে দেন ঢাকার বোলাররা। লক্ষ্য তাড়ায় নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান। ঘরের মাঠে নাসির হোসেনের প্রত্যাবর্তনটা দেখার মতোই ছিল। ব্যাট ও বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারুণ্যনির্ভর ঢাকা ডমিনেটর্সকে প্রথম ম্যাচেই জয় দিয়েছেন অধিনায়ক। এবারের বিপিএলের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে নাসির হোসেনের দল। 

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খুলনাকে ব্যাটিং ও বোলিং কোনো ডিপার্টমেন্টেই সুযোগ দেয়নি নাসির হোসেনদের তরুণ ঢাকা দল। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির।  

আমাদেরকাগজ/ এইচকে

আরো খবর