ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক কিংবা বিপিএলে ম্যাচের দিন ক্রিকেটারদের মাঠে জুমার নামাজ আদায়ের ঘটনা নতুন কিছু নয়। বিপিএলের সময় এর আগেও বিসিবি অফিসের নিচে নামাজের জায়গায় এবং একাডেমি মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবারও জুমার নামাজ আদায়ের ঘটনা ঘটলো একাডেমি মাঠে।
বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে আজও হলো। তবে এবার আর বিসিবি অফিসের নিচে কিংবা একাডেমির ভিতরে নয় বরং ঘটনাটি ঘটেছে বিসিবি একাডেমি মাঠের ভিতরে।
তামিমের খুলনা টাইগার্স শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে অনুশীলন শুরু করে বিসিবি একাডেমি মাঠে, যেখানে উপস্থিত ছিল সাইফউদ্দীন, ইয়াসির রাব্বী, ওয়াহাব রিয়াজ ও আজম খানরা। আগামীকাল ম্যাচ থাকায় অনুশীলন করতে আসে ফরচুন বরিশালের ক্রিকেটাররাও।
অনুশীলন করতে করতে জুমার নামাজের সময় হয়ে গেলে সেখানেই জামায়াতের ব্যবস্থা করা হয়। সাকিব-তামিম সহ প্রায় ৩০-৪০ জন ক্রিকেটার একত্রে বিসিবি একাডেমি মাঠের পূর্ব দিকে জুমার নামাজ আদায় করেন।
সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো সেখানে কোন বিছানা ছিল না। ক্রিকেটারদের নিজেদের তোয়ালেকে বিছানা ও জায়নামাজের মত ব্যবহার করে জুমার নামাজ আদায় করেছেন।জুমার নামাজের খুতবা পড়লেন ক্রিকেটার আরিফুল হক এবং তিনিই ইমামতি করলেন।
আমাদের কাগজ/এম টি