ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট প্রাঙ্গণে ফের দেখা মিলল মাশরাফী বিন মোর্ত্তজার। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রথম ম্যাচে টস করতে নেমেই পেলেন জয়, নামলেন ফিল্ডিংয়ে। তাদের আটোসাঁটো বোলিংয়ে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
উদ্বোধনী ওভার অধিনায়ক নিজেই করেছেন। দিয়েছেন মাত্র এক রান।
সকালের সূর্যোদয়ের ইনিংসের বাকিটা পথের ইঙ্গিত যেন তার শুরুটাই বলে দিয়েছে। মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা সবাই করেছেন দুর্দান্ত বোলিং।
১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ১০ বল খেলে ৯ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন, উন্মুক্ত চাঁদ আছেন ১ রান করে।
উল্লেখ্য,বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হয়েছে ম্যাচটি।
আমাদের কাগজ/এম টি