৬ জানুয়ারি, ২০২৩ ০২:২৬

বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক: বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হয়েছে ম্যাচটি।

আসরের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টস জিতে মাশরাফি বলেন, 'আমরা ভালো অনুশীলন করছি, দলে ভালো অলরাউন্ডার আছে, বিদেশি খেলোয়াড়রাও এখানে আছে।'

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, 'প্রথমে ব্যাট করতে পেরে খুশি। স্কোরবোর্ডে একটি ভালো রান যোগাড় করতে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ছেলেরা ভালো করবে। ১৪০-১৫০ এর উইকেট মনে হচ্ছে, সেটাই করতে চাই।'

 

আমাদেরকাগজ/এইচএম

আরো খবর