৫ জানুয়ারি, ২০২৩ ০২:১৪

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহতের অভিযোগ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,আন্তজাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে সাইদ ফয়সাল ওরফে আরিফ (২০) নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। 

জানা যায়, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন আরিফ। এরপর আশঙ্কা অবস্থায় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।  

গুলি করার আগে তিনি ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান বলে দাবি পুলিশের। 

 

পুলিশ বলেছে, সাইদ ফয়সালকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়। কিন্তু এতে ফয়সাল না থেমে পুলিশের দিকে আসতে থাকে। তখন একজন পুলিশ অফিসার গুলি চালান।

জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন। তার পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর