ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, বিনোদন ডেস্কঃ প্রায় ১২ বছর ধরে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক ছিল পপ তারকা শাকিরার। তাদের প্রেমের গভীরতা মাঝেমধ্যেই ফুটে উঠত সোশ্যাল মিডিয়া। পিকের জন্য শাকিরা স্পেনে গিয়েও থাকতে শুরু করেন। তবে সেই সম্পর্ক টেকেনি।
কিন্তু হঠাৎ ১২ বছরের সম্পর্কের ইতি টানেন শাকিরা। ঠিক কী কারণে সম্পর্ক ভেঙেছিলেন এই পপ তারকা সেটা এখনও জানা যায়নি। তবে তাদের আকস্মিক এই বিচ্ছেদে রীতিমতো হতবাক হয়েছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা। এবার বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুলেছেন শাকিরা।
ভক্তদের ধারণা ছিল, ফুটবলার জেরার্ডের জীবনে অন্য কোনো নারী প্রবেশ করায় তিনিই শাকিরাকে প্রতারণা করেছেন। তবে দম্পতির কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে এবার বোধহয় গুঞ্জনের অবসান হতে চলেছে।
শাকিরা নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, যা তাদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। পোস্টটি পড়ার পর ভক্তরাও শাকিরাকে উগ্রভাবে সমর্থন করছেন।
ওই পোস্টে শাকিরা লিখেছেন, নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলো একই থাকে, তবে শুধু সময়ই একজন ভালো সার্জন হয়ে সেই ক্ষতটা সারিয়ে তুলতে পারে।
কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলে যাবেন না। কারণ, এই পৃথিবীতে যারা প্রতারণা করে, তাদের থেকেও অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে।
পপ তারকা আরও লিখেছেন, আমাদের কান্না কখনই অর্থহীন নয়। তারা সেই মাটিতেই সেচ দেয়, যেখানে আমাদের ভবিষ্যতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।
পোস্টটি পড়ার পর ভক্তরাও এই গায়িকাকে বেশ সসমর্থন করছেন। ওই পোস্ট থেকেই তার ভক্তরা অনুমান করছেন, পিকের জীবনে হয়তো অন্য কোনো নারী প্রবেশ করায় শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি।
শাকিরা-পিকের সংসারে রয়েছে দুই সন্তান। তাদের নাম মিলান (৭) এবং সাশা (৯)। ২০২২ সালের শেষের দিকে আদলতের মাধ্যমে তাদের দায়-দায়িত্বের ব্যবস্থা গ্রহণ করেছেন তারা।
আমাদের কাগজ/এম টি