ছবি:ইন্টারনেট
আমাদের কাগজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বুধবার (৪ জানুযারী) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষী গ্রহণের দিন ধার্য ছিল। এদিন হয়তো পুলিশ স্বল্পতা অথবা মামুনুল হকের অসুস্থতার কারণে তাকে আদালতে আনা হয়নি। তবে সঠিক কারণটা এখনো জানি না। পরবর্তী ধার্য দিন পরে জানিয়ে দেওয়া হবে।
তথ্য অনুযায়ী, রোববার (১৪ নভেম্বর) এ মামলার সাক্ষী গ্রহণের দিন ধার্য ছিল। এছাড়া এদিন আদালতে কোন সাক্ষীও হাজিরা দেননি।
আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এদিন মামলার বাদী ঝর্নার সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও আদালতে হাজিরা দেননি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকও ছুটিতে রয়েছেন। এজন্য জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে শুনানি হয়েছে। আদালত আগামী ২৩ নভেম্বর সাক্ষী গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।
এর আগে ঝর্নার দায়ের করা এ মামলায় ৩ নভেম্বর আদালতে অভিযোগ গঠন (চার্জ) করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, কি কারণে মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি বিষয়টি জানার চেষ্টা করছি।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করে। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।
আমাদের কাগজ/এমটি