৪ জানুয়ারি, ২০২৩ ০১:২৫

সালমানকে দেখতে ৫ দিন ধরে সাইকেল চালালেন ভক্ত!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ বলিউড ভাইজান সালমান খানের জনপ্রিয়তার কোন কমতি নেই বললেই চলে। এক জীবনে ভক্তদের অনেক ভালোবাসাই পেয়েছেন। 

তবে এবার তিনি ভক্তের কাছ থেকে ভিন্ন রকমের ভালোবাসার তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেলেন ভাইজান। এমন এক ভালোবাসা পেয়েছেন, যা তার দীর্ঘদিন মনে থাকবে। সাল্লু ভাইকে এক ঝলক দেখার জন‌্য ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক ভক্ত। তাও এত দূর পথ নিজে সাইকেল চালিয়ে এসেছেন সেই ভক্ত।প্রচণ্ড শীতের মধ্যে সাইকেল চালিয়েছেন পাঁচ দিন ধরে!  

শীত কাবু করে দেওয়ার মতো অবস্থা, তবু্ সালমানকে একবার চোখের দেখা দেখতে ‘এতটুকু’ তো করতেই হবে। 

তার ইচ্ছা ছিল যেভাবে হোক সালমান খানের জন্মদিনের আগে পৌঁছতেই হবে মুম্বাই। সেই সংকল্প নিয়ে সাইকেলে উঠে পড়েছিলেন সমীর। গত ২৭ ডিসেম্বর সালমানের ৫৭ বছরের জন্মদিনে দেখা করেই ছাড়লেন তিনি।

মুম্বাইয়ে সালমানের বাসভবনের সামনে সেদিন জনসমুদ্র। জড়ো হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু কারও সঙ্গে দেখা  না করলেও যখন সমীরের খবর পেলেন, তখন আর দর্শন না দিয়ে থাকতে পারলেন না। 

 

বিস্ময়ে হতবাক ‘ভাইজান’ শুনলেন— মধ্যপ্রদেশের জবলপুর থেকে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ে পৌঁছেছেন তার সেই ভক্ত। সাইকেল চালিয়েছেন পাঁচ দিন ধরে! 

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। গত ২৭ ডিসেম্বর ৫৭ বছর বয়েসে পা দিয়েছেন তিনি। এদিন দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন এই তারকা। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বন্ধু শাহরুখ খানসহ অনেকে।

উল্লেখ্য, সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল। এছাড়া আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার অভিনীত আলোচিত সিনেমা টাইগার সিরিজের সিকুয়াল ‘টাইগার থ্রি’।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর