২ জানুয়ারি, ২০২৩ ০৬:৫২
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
চাকরি ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আনসার ভিডিপির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী স্টাফ ফটোগ্রাফার পদে পাশ করেছেন ৫ জন, ড্রাফ্টসম্যান পদে ৮ জন, যানবাহন মেকানিক পদে ৮ জন, সারেং বা লঞ্চ চালক পদে ৪ জন, পাশ করেছেন ৬ জন। কম্পাউন্ডার পদে ৬ জন, প্লাম্বার পদে ২৬ জন এবং নার্সিং সহকারী পদে ২৬ জন উত্তীর্ণ হয়েছেন।
নার্সিং সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৪ জানুয়ারি এবং বাকি পদের মৌখিক পরীক্ষা ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সব পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আমাদেরকাগজ/এইচএম
