ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, লাইফ স্টাইল ডেস্কঃ পেটের একপাশে তীক্ষ্ণ ব্যথা এবং তা লম্বা সময় ধরে অনুভূত হওয়ার পেছনে থাকতে পারে মারাত্মক শারীরিক সমস্যার ইঙ্গিত।
তবে নানা কারণেই পেটে ব্যথা হয়ে থাকে। এমন ব্যথাকে বেশিরভাগ সময়ে খুব একটা পাত্তা দেওয়া হয় না। এভাবে ব্যথা চেপে রাখার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। এতে অনেক ক্ষেত্রে বিপদও আসতে পারে। তবে সব পেট ব্যথার আড়ালে যে বড় কোনো অসুখ লুকিয়ে রয়েছে, তা নয়।
তবে মাঝে মাঝে এ ব্যথা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এ কারণে চিকিৎসকরা পেটের ডান দিকে ব্যথা হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন।
যেসব কারণে পেটের ডানপাশে ব্যথা হয়-
১. গ্যাসের সমস্যার কারণে পেটের ডানপাশে ব্যথা হতে পারে। তবে গ্যাস হলে পেটের বাঁ দিকে ব্যথা হয়। চিকিৎসক ফিনকেলস্টন বলছেন, ডায়েট পরিবর্তন কিংবা অনেক বেশি ব্রোকলি, ফুলকপি, মটরশুঁটি—এ ধরনের খাবার খাওয়া হলে পেটে অ্যাসিডিটি হতে পারে।
২. বদহজমের কারণেও পেটের ডান পাশে ব্যথা হতে পারে। বদহজম হলে প্রথমে পেটের উপরের অংশে ব্যথা হয় ও পরে এ ব্যথা ডান দিকে স্থানান্তরিত হয়।
৩. খুব দ্রুত দৌড়ানোর কারণে পেটের ডান দিকে ব্যথা হতে পারে। ফিনকেলস্টন বলেছেন, এ রকম হলে দৌড়ানো বন্ধ রাখতে হবে। শ্বাসতন্ত্রকে স্ট্রেসমুক্ত রাখতে বরং হালকা নড়াচড়া, ব্যায়াম করতে হবে।
৪. জিমে ব্যায়াম করার সময় ভারী কিছু তোলার কারণে হার্নিয়ার সমস্যা হয়। এটি পেটের ডান দিকে ব্যথা সৃষ্টি করে।
৫. পেটের ডান দিকে ব্যথা হওয়ার জন্য অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হতে পারে। এ ব্যথা পেটের খেয়াল রাখুন বসতে কিংবা সোজা হয়ে শুতে কোনো সমস্যা হচ্ছে কিনা? এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। অনেকে বিষয়টি এড়িয়ে যান, তবে অ্যাপেন্ডিকস ফেটে যেতে পারে।
৬. নারীদের জরায়ুর উভয় পাশে ওভারি থাকে। অনেক সময় ওভারিতে সিস্ট হওয়ার কারণেও ডান পাশে ব্যথা হয়।
কী করবেন?
ওপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র: দ্য হেলদি
তথ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে অ্যাসিডিটি থেকেই ডান দিকে ব্যথা হয়। তবে এর আরও কিছু কারণ থাকতে পারে। যেগুলো বিপদের কারণ হতে পারে।
ফ্যাটি লিভার
অস্বাস্থ্যকর জীবনযাপন, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, পানি কম খাওয়া, এমন কিছু কারণে মেদ জমে লিভারে। তা থেকে দেখা দেয় ফ্যাটি লিভারের মতো গুরুতর সমস্যা। এই রোগ নিয়ন্ত্রণে না রাখলে লিভার সিরোসিসও দেখা দিতে পারে। ফ্যাটি লিভার শরীরে বাসা বেঁধেছে কি না, তা বোঝার অন্যতম একটি উপায় হলো পেটের ডান দিকে ব্যথা। প্রায়ই এমন ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
অ্যাপেনডিক্স
অনেক দিন ধরে পেটের ডান দিকে ব্যথা করছে মানেই, প্রাথমিক পর্যায়ে অ্যাপেনডিক্সের আশঙ্কা করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই আশঙ্কা একেবারে অমূলক নয়। অ্যাপেনডিক্স হওয়ার একটি লক্ষণই হলো ডান দিকে ব্যথা করা। শারীরিক জটিলতা না বাড়াতে চাইলে ব্যথা এড়িয়ে না যাওয়াই ভালো।
ক্যানসার
শরীরের যে অংশে মারণরোগ বাসা বাঁধে, সেখানেই ক্যানসারের উপসর্গগুলো দেখা দিতে শুরু করে। পাকস্থলির ক্যানসারের লক্ষণ হতে পারে পেটের ডান দিকে ক্রমাগত ব্যথা হয়ে যাওয়া। বেশি দিন এই ব্যথা ফেলে রাখলে কিন্তু ক্যানসার ছড়িয়ে পড়তে পারে। তাই মাঝেমাঝেই এমন ব্যথা হতে থাকলে অতি অবশ্যই তা গুরুত্ব দিয়ে দেখুন।
বিশেষ দ্রষ্টব্য : এ লেখাতে পেটের ডান দিকে ব্যথার গুরুতর বিপদ সম্পর্কে কেবল প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে, এ বিষয়ে আরও জানতে ও চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
আমাদের কাগজ/এম টি