৩০ ডিসেম্বর, ২০২২ ১১:১২
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২৫ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ, পল্টন, মতিঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম
