৩০ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৩

সৌদি আরবে তুষারপাত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃমধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে মরুভূমির দুর্গম অঞ্চল হিসেবেই চেনেন বিশ্ববাসী। তবে এবারের শীতে মরুর দেশটিতে দেখা গেলো শুভ্র তুষার।

সৌদি আরবের তাবুক অঞ্চলের আল-লজ এলাকার পাহাড়গুলোতে গত দুইদিন ধরে এ তুষার জমা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৭ ডিসেম্বরের) থেকেই তুষারপাতে পাহাড়সহ আশেপাশের এলাকা ঢেকে গেছে। 

একাধিক স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের এই অঞ্চলে বিরল তুষারপাত হওয়ায় নতুন করে মনোযোগ কেড়েছে পর্যটকদের পাশাপাশি আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারাও। এই দৃশ্য দেখতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন শহরটিতে এসেছেন। কারণ সৌদি আরব মরু অঞ্চল হওয়ায় সেখানে তুষারপাত দেখা যায় না।  বেশির ভাগ সময় এখানে থাকে ধূধূ মরুভূমি আর প্রচণ্ড গরম।

তাবুকের বাসিন্দা নাওয়াজ আল আকিউল বলেন, তাবুক একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল। এখানে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। শীতকালে, আল-লজ এবং আলকান পর্বতে তুষারপাত হয়, যা প্রতিবছর উপসাগরীয় অঞ্চলের লোকদের আকর্ষণ করে।

তাবুক শহরটি জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত। শহরটিতে ৬ লাখের বেশি মানুষের বসবাস।

দুই বছর বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মেলে। এর আগে ২০১৮ সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়।

উত্তরাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের ন্যাশনাল সেন্টারের শাখার পরিচালক আলেনিজি জানান, সৌদি আরবের উত্তরাঞ্চলে, বিশেষ করে আল-লাজ পর্বতমালা এবং সংলগ্ন এলাকায় তুষারপাত দুটি প্রধান কারণের উপর নির্ভর করে। এর মধ্যে প্রথম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বায়ুর আদ্রতা বেড়ে যাওয়া এবং দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, শীতের মাত্রা বেড়ে যাওয়া।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর