মারা গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর এনডিটিভির।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর সংবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’
অপর একটি টুইটে মোদী লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’
গত মঙ্গলবার হঠাৎই শরীর খারাপ হওয়ায় হীরাবেন মোদীকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ হন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

আমাদের কাগজ/এম টি