২৭ ডিসেম্বর, ২০২২ ০১:৪২

টুইটার কারসজি; ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য হ্যাকারের দখলে  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটার নিয়ে বিপাকে ব্যবহারকারী-রা।প্রায় ৪০ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করেছেন এক হ্যাকার। 

সূত্রে জানা যায়,পরিচয় প্রকাশে অনিচ্ছুক এ হ্যাকারের দাবি, তথ্য চুরি হওয়া এ তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও রয়েছে।

এ বছরের শুরুতে টুইটার ব্যবহারকারীদের তথ্যগুলো চুরি করা হয়েছে বলে জানিয়েছেন সেই হ্যাকার।

তিনি জানান, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। ইলন মাস্ক তথ্যগুলো না কিনলে সেগুলো অনলাইনে ফাঁস করা হবে। এ কারণে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হবে টুইটার।

তবে টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। ফাঁস করা তথ্যগুলো সঠিক বলে প্রমাণিত হওয়ায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য,অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন মাস্ক।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর