প্রতীকী ছবি
আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর কমলাপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩ এর সদস্যরা।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আমাদের কাগজ/এম টি