ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। সম্প্রতি তার সমালোচনা করে প্রতিবেদন তৈরির কারণে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পরিকল্পনা গ্রহন করেছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে 'ডক্সিং' বা ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই স্থগিতাদেশ জারি করেন।
মাস্ক নিজেকে মুক্ত কথার সাংবাদিক বলে দাবি করেন৷ সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারটা সাংবাদিকদের জন্যও প্রযোজ্য৷ এর আগে গত বুধবার মাস্কের ব্যক্তিগত জেট প্লেন ট্র্যাক করে এমন একটি প্রোফাইল বন্ধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়া হয়৷
বৃহস্পতিবার এক টুইটে মাস্ক বলেন,‘দিনভর আমার সমালোচনা ঠিক আছে, কিন্তু আমার চলাফেরার রিয়েল টাইম তথ্য প্রকাশ করে আমার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেয়াকে আমি মানতে পারি না’।
অ্যাকাউন্ট স্থগিত করাকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমসের একজন মুখপাত্র৷
সিএনএন টুইটারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে৷ সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটারের জবাব দেখে সামাজিক যোগাযোগমাধ্যমটির সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে তা ঠিক করা হবে৷
আমাদের কাগজ/এম টি