ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ ৩৭ হাজার ৫৭৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ফল প্রকাশ করা হয়েছে।
নিয়োগ আবেদনের দুই বছরেরও বেশি সময় পর বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
যেভাবে জানবেন ফল ,যেতে হবে যে লিংকে:
নির্বাচিত প্রার্থীরা মোবাইল নাম্বারে ফলাফলের এসএমএস পাবেন। এ ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ((www.dpe.gov.bd)ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের ৩ কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জনের প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো।
২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।
আমাদের কাগজ/এম টি