১৩ ডিসেম্বর, ২০২২ ০৯:২৮

গভীর রাতে ইশরাকের বাসায় পুলিশের তল্লাশি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপির ঢাকা দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় পুলিশের তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় তল্লাশি চালায় পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। 

প্রসঙ্গত এর আগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক নিখোঁজ। কোথায়ও পাওয়া যাচ্ছে না তাকে। এদিকে ইশরাক হোসেন ও ব্যক্তিগত সহকারীসহ নিখোঁজ বলে অভিযোগ করেছে দলটি। এদিকে, সোমবার (১২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর