১২ ডিসেম্বর, ২০২২ ০৪:১৯
বিএনপি মহাসচিবসহ ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানার মামলায় এ রায় দেয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিননের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আমাদের কাগজ//জেডআই
