১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪০

এবার বেড়েছে লবণের দাম

নিজস্ব প্রতিবেদক: চাল, ডাল, আটা, আটা, তেল, দুধের গুঁড়ার পর এবার বেড়েছে লবণের দাম। এক সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। লবণের পাশাপাশি বেড়েছে পেঁয়াজ, আলু, মসুর ডাল, আটার দামও।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সপ্তাহে লবণ, আলু, ডাল, আটার দাম বৃদ্ধির বিপরীতে মোটা চাল, পাম তেল, রসুন, আদা, এলাচ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমেছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। শতাংশের হিসাবে বেড়েছে ছয় দশমিক ৬৭ শতাংশ। রোববার (১১ ডিসেম্বর) এ দাম বেড়েছে।

আমাদেরকাগজ/এইচএম

আরো খবর