৮ ডিসেম্বর, ২০২২ ০৫:২১
তিন নারীকে অপহরণ করে শ্নীলতাহানির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তা থেকে স্কুলছাত্রী, গৃহবধূসহ তিনজনকে তুলে নিয়ে শ্নীলতাহানির চেষ্টায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার বীরতারার শ্যামলা বিলে এ ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীরা জানান, ঢাকা থেকে স্কুলছাত্রী, গৃহবধূসহ তিনজন গত রোববার (৪ ডিসেম্বর) রোগী দেখতে গ্রামের বাড়িতে আসেন। পরদিন সোমবার দুপুরে ঢাকার উদ্দেশে বের হলে বাজিতপুরের শুভ মিয়া, মো. কবির, মো. সোহান, মো. আকাশসহ কয়েকজন তাঁদের পথ রোধ করে গাড়ি থেকে তুলে নিয়ে যায়। পাশের নির্জন বাড়িতে আটকে তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। কাছে থাকা ১০ হাজার টাকা, সোনার আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে ওই নারীদের শ্নীলতাহানির চেষ্টা চালায়। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী এক নারী শিক্ষক বলেন, 'দুপুরের সময় ওই বখাটেরা গাড়ি থামিয়ে তাঁদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। পরে জেনেছি, তারা ছিনতাই ও শ্নীলতাহানির চেষ্টা করেছে।'
মো. আমির নামে এক অটোরিকশাচালকের ভাষ্য, গাড়ি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের তুলে নিয়ে যায় কয়েক যুবক। স্থানীয়রা জানান, কদমতলী বাজারের কসমেটিক্স ব্যবসায়ী ও কথিত কাজি মনিরুজ্জামান রাঙ্গার সহায়তায় ওই বিলপাড় এলাকায় একটি চক্রের ছত্রছায়ায় দীর্ঘ দিন মাদক সেবন, বিক্রিসহ অপরাধকর্ম চালায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক। তিনি বলেন, 'বিষয়টি জেনেছি। ছেলেগুলো মাসকাসক্ত। এর সুষ্ঠু বিচার দাবি করি।'অভিযুক্ত শুভ মিয়ার দাবি, সোনার আংটি নেওয়া হয়েছিল। পরে তা ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো ঘটনা ঘটেনি।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, ওই এলাকায় কিশোর গ্যাং সদস্যদের উৎপাত রয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযান অব্যাহত রয়েছে।
আমাদেরমাদেরকাগজ/ এইচকে
