২৫ নভেম্বর, ২০২২ ০৬:৩৯
এক্সনহোস্টে ৬০ শতাংশ ছাড় দিচ্ছে ব্ল্যাকফ্রাইডে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্ল্যাকফ্রাইডে হলো-বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগা সেলের দিন। প্রতিবারের মতো এক্সনহোস্ট এবারও আয়োজন করেছে ব্ল্যাকফ্রাইডে সেল।
ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট হোস্টিং সার্ভিসে ৪৫ থেকে ৬০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে খুব সহজেই কুপন কোড ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে বিশ্বের প্রায় ৭০ দেশে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট । এরই মধ্যে সিপ্যানেল, লাইটস্পিডসহ বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সলিউশন দিচ্ছে এক্সনহোস্ট।
আমাদের কাগজ//জেডআই
