নতুন যে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
আমাদের কাগজ ডেস্ক: ম্যাসেজিং করার জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ কোম্পানি নিয়মিত তাদের পরিষেবা আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে আনে নতুনত্ব। এরই অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং বৈশিষ্ট্য চালু করেছে। এছাড়াও এই মেটা মালিকানাধীন কোম্পানি ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট, ভয়েস এবং ভিডিও কলিং পরিষেবা প্রদান করে।
শুধু কি তাই? হোয়াটাসঅ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন ডকুমেন্ট আদানপ্রদান করতে পারবেন। তবে এসবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার ছিল একই গ্রুপে একই সঙ্গে ২৫৬-১০২৪ জন ব্যবহারকারীকে যুক্ত করার সুবিধা।
যদিও বড় গ্রুপের একটি সবচেয়ে অসুবিধা ছিল বেশি বেশি নোটিফিকেশন। ফলে কেউ কেউ এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য নিজেকে ব্লক করে রাখতো। কেউ কেউ আবার নোটিফিকেশন বন্ধ করে রাখতো।
ব্যব্হারকারীদের এই অসুবিধার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে। নতুন ফিচারটির ফলে অটোমেটিক পদ্ধতিতে নোটিফিকেশন আসা কমবে।
আমাদেরকাগজ/এইচএম
